তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
খুঁজুন
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১ ফাল্গুন, ১৪৩২
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
ব্রেকিং:
প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামীহাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগনুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’: রাজনীতির সমালোচনায় আসিফ আকবরযাত্রীদের জোরে নিজের জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য নিজেই অজ্ঞাননুরুল হক নুরের রক্তাক্ত ছবি ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ হাসনাত আব্দুল্লাহরজাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে মারাত্মক আহত নুরুল হক নুরবিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে আহত রাশেদ খানসহ অনেকেভারতে ডাকাত সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনিবরগুনায় যুবদল নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেনআওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আটকআবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটকঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যাচুরি-ছিনতাই করে জমানো প্রায় ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্বন্দ্বে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উপড়ে নিলেনচাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারঢাকার বিমানবন্দরে নেমে স্বজনের খোঁজে মানসিক ভারসাম্যহীন প্রবাসী সুমনমুসলিম বন্ধুর জানাজায় কান্নায় করা সেই সুধীর বাবু মারা গেছেনসন্ত্রাসবিরোধী মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।প্রচারণার প্রথম দিনেই শিবির সমর্থিত জোটের ব্যানার ভাঙচুরপারিবারিক কলহের জেরে স্ত্রীর পরিকল্পনায় মামাতো ভাইয়ের হাতে যুবদল নেতা খুন

থাইল্যান্ড-কাম্বোডিয়ার রক্তাক্ত সংঘর্ষ: বন্ধুত্ব ভুলে যুদ্ধক্ষেত্রে পরিণত সীমান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
থাইল্যান্ড-কাম্বোডিয়ার রক্তাক্ত সংঘর্ষ: বন্ধুত্ব ভুলে যুদ্ধক্ষেত্রে পরিণত সীমান্ত

দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে কয়েক দশকের পুরোনো সীমান্ত বিরোধ ফের ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। সাম্প্রতিক এই সংঘাতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক ও সেনা সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সংঘর্ষের কেন্দ্রবিন্দু—প্রাচীন এক হিন্দু মন্দির এবং এর আশপাশের অঞ্চল, যেটি দুই দেশই নিজেদের দাবি করে আসছে।

গত বছরই দুই দেশের মধ্যে ‘বন্ধুত্বের সেতু’ হিসেবে পরিচিত থাই-কাম্বোডিয়া ফ্রেন্ডশিপ ব্রিজের পাশে একটি স্থায়ী সীমান্ত চেকপোস্ট খোলা হয়। এতে ধারণা করা হয়েছিল, দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। কিন্তু এক বছর না যেতেই সেই সীমান্ত অঞ্চল পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে।

শতবর্ষ পুরোনো বিরোধ

এই সীমান্ত বিরোধের ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। মূল বিরোধের কেন্দ্র হলো প্রেহা ভিহেয়ার নামের ১,০০০ বছরের পুরোনো একটি হিন্দু মন্দির, যেটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত। থাইল্যান্ড ও কাম্বোডিয়া উভয় দেশই এই ঐতিহাসিক স্থাপনাটিকে নিজেদের বলে দাবি করে। আন্তর্জাতিক আদালতের রায় কাম্বোডিয়ার পক্ষে গেলেও থাইল্যান্ড বরাবরই তার প্রতিবাদ জানিয়ে আসছে।

সাম্প্রতিক উত্তেজনা কীভাবে শুরু হলো?

২০২৫ সালের মে মাসে সীমান্তের এমেরাল্ড ট্রায়াঙ্গল নামক একটি বিতর্কিত এলাকায় একটি ছোট আকারের সংঘর্ষে এক কাম্বোডীয় সেনা নিহত হন। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। এরপর থেকেই শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ, একে অপরকে আক্রমণের জন্য দায়ী করা হয়।

রকেট হামলা, যুদ্ধবিমান—মাঠে সবই

সাম্প্রতিক সংঘর্ষে কাম্বোডীয় সেনারা প্রেহা ভিহেয়ার প্রদেশে রুশ নির্মিত BM-21 মাল্টিপল রকেট লাঞ্চার মোতায়েন করে। অন্যদিকে থাইল্যান্ড আকাশপথে শক্তি প্রদর্শন করে F-16 যুদ্ধবিমান পাঠিয়ে। এই সংঘর্ষে উভয় পক্ষেই বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে।

হুন সেনের হুঁশিয়ারি

যদিও ২০২৩ সালে হুন সেন প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেন তাঁর ছেলে হুন মানেতকে, তথাপি তিনি এখনও বাস্তব ক্ষমতার কেন্দ্রবিন্দু। এই পরিস্থিতিতে তিনি প্রকাশ্যে যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং থাইল্যান্ডকে ‘সীমা লঙ্ঘনের’ জন্য দায়ী করেছেন।

বন্ধুত্ব ভেঙে যুদ্ধ

একসময় ‘ভালোবাসা-ঘৃণার’ সম্পর্ক হিসেবে পরিচিত এই দুই দেশের মধ্যে সাম্প্রতিক সহিংসতা পুরো অঞ্চলকে উদ্বেগে ফেলে দিয়েছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি এই দুই দেশের ওপর।

এখন দেখার বিষয়—এই পুরোনো বিরোধ কী সমাধানের পথে যাবে, নাকি দক্ষিণ-পূর্ব এশিয়া আরও একটি দীর্ঘমেয়াদি সংঘাতের মুখে পড়বে।

প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

জামালপুরে স্বামীকে ছেড়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছেন আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামী তানজিদ ইসলাম অন্তর কান্নায় ভেঙে পড়েছেন। স্ত্রীর ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশার সঙ্গে তানজিদের বিয়ে হয়। দুই বছরের মধ্যে আয়েশার জীবনে আরেক পুরুষের উপস্থিতি টের পান স্বামী, যা থেকে দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরবর্তীতে সেই পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আয়েশার।

বৃহস্পতিবার সকালে তানজিদ ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী ঘরে নেই। ওয়ারড্রোব থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ পঁইত্রিশ হাজার টাকা নিখোঁজ। স্ত্রীকে খুঁজতে শহরের বিভিন্ন স্থানে ব্যর্থ হয়ে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”

হাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
হাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে আলমগীর মিয়া (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিহতের বড় ভাই খোরশিদ মিয়া বাদী হয়ে স্ত্রী শাকিলা, শ্যালক শাকিল ও সাকিবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আলমগীর হোসেন গাজীপুরের কালীগঞ্জ থানার মধ্যপাড়া গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পাঁচ বছর আগে রূপগঞ্জের পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরের বিরুলিয়া এলাকার শাকিলার সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিলা ভাইদের সহায়তায় স্বামীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শাকিলা এক পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই প্রেমিকের সঙ্গে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়লে দাম্পত্য কলহ চরমে ওঠে। এর ধারাবাহিকতায় নির্যাতনের মাধ্যমে আলমগীরকে আত্মহত্যায় প্ররোচিত করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

নিহতের ভাই খোরশিদ মিয়া বলেন, “পরিকল্পিতভাবে স্ত্রী ও শ্যালকরা আমার ভাইকে নির্যাতন ও প্ররোচনার মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৩১ আগস্ট) সকালে রূপগঞ্জের নীলা মার্কেটসংলগ্ন শ্বশুরবাড়িতে আলমগীরের সঙ্গে শ্যালক শাকিল ও সাকিবের ঝগড়া হয়। এ সময় তারা আলমগীরের মোটরসাইকেলের কাগজপত্র পুড়িয়ে ফেলেন। পরে সন্ধ্যায় শ্যালক সাকিব ফোন করে জানান, আলমগীর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আশিয়ান মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
নুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক’ বলে উল্লেখ করে আইএসপিআর-এর বিবৃতি প্রত্যাহার করে সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশের আহ্বান জানান।

রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জুলাই সনদে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ নির্বাচনগুলোর সহযোগী জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

তিনি সতর্ক করে বলেন, “যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জনগণই প্রতিরোধ করবে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর যে ভুল হয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে নির্বাচন, সংস্কার ও নতুন সংবিধান-সবকিছুই করতে হবে।